কওমি মাদরাসার পাঠদান ও আবাসন ব্যবস্থার উন্নয়নে আলেমদের মতবিনিময়
কওমি মাদরাসার শিক্ষাদান পদ্ধতি ও আবাসন ব্যবস্থার উন্নয়ন নিয়ে ঢাকায় আলেমদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আচরণ, আবাসিক শিক্ষার্থীদের কল্যাণ এবং মাদরাসার সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন আলোচকেরা। তাঁরা বলেন, ইসলামী আদর্শ ও মহানবী (সা.)-এর শিক্ষাপদ্ধতিকে সামনে রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আরও কার্যকর ও কল্যাণকর পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৪:১৩